2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

বাউল দীন শরতের মালজোড়া গান

Price:
৳450    ৳ 405.00
Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা লোকসাহিত্য ও সংস্কৃতিতে একটি আলোকিত জনপদ। ১৯২০-২১ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিনেশ চন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা নামে একটি মহামূল্যবান লোকসাহিত্য গ্রন্থ সংগ্রহ ও সম্পাদনায় মনোযোগী হয়ে উঠেন। তাঁর এ মনোযোগ আকর্ষণের ব্যক্তিটি ছিলেন কেন্দুয়ার আইথর গ্রামের কৃতিসন্তান চন্দ্র কুমার দে। শতশত বছর ধরে পূর্ব ময়মনসিংহ অঞ্চলে লোকমুখে চর্চিত সাহিত্য বা মিথগুলোই ছিল মৈমনসিংহ গীতিকার মূল উপজীব্য বিষয়। ড. সেন, চন্দ্র কুমার দে-কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেতনে সংগ্রাহক নিয়োগ করেন এবং দীর্ঘ প্রচেষ্টায় আমরা পেলাম মৈমনসিংহ গীতিকার মতো অসাধারণ লোকসাহিত্য।
ঠিক ১০০ বছর পর 'দীন শরতের মালজোড়া গান' গ্রন্থটি প্রকাশের ব্যবস্থা করে। রাখালদা লোকসংস্কৃতির অমূল্য কাজ সম্পাদন করেছেন। দীন শরত চন্দ্র নাথ এঁর মতো বাউল সাধক, শিল্পী কালেভদ্রে জন্ম নেন। এঁরা ঐশ্বরিক প্রতিভা নিয়ে পৃথিবীতে আসেন এবং সমাজকে আলোকিত করে যান। দীন শরতের হারিয়ে যেতে বসা গানগুলোকে ১৫/১৬ বছর যাবত ধৈর্য সহকারে সংগ্রহ করা ও প্রকাশের উদ্যোগ গ্রহণ করে দীন শরতকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা নেয়া সত্যি এক মহান কাজ। শ্রী রাখাল বিশ্বাস সেটা পেরেছেন। সাহিত্য বিকাশে আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে রাখালদার অনুরোধে তাঁর সম্পাদিত ও সংগৃহীত গ্রন্থটিতে যুক্ত হই, উৎসাহ যোগাই ও সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছি।
ব্যক্তিগত প্রচেষ্টা ও অমাসের সহায়তায় ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় 'ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি'। নেত্রকোণার ইতিহাস- ঐতিহ্য, শিল্প-সাহিত্য, বরেণ্য ব্যক্তিদের নিয়ে আমরা একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রথম ধাপ শুরু করি। নানাবিধ অক্ষমতা ও দুর্বলতা সাথে নিয়েই। আমরা সক্ষমতা অর্জনের পথে হাঁটছি, শিখছি প্রতিনিয়ত। ২০২০ সালে শুরু হওয়া নতুন আঙ্গিকে প্রকাশনা ও গবেষণার কাজ চলছে বিরামহীন গতিতে। আমরা ইতোমধ্যে ১১ টির মতো গ্রন্থ/স্যুভেনির প্রকাশ করতে সক্ষম হয়েছি। নিয়মিত চলছে গবেষণা ও প্রকাশনার কাজ। আমাদের প্রচেষ্টা সফল হতে শুরু করেছে বলা যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ড. দিনেশ চন্দ্র সেন এঁর সম্পাদনায় ও চন্দ্র কুমার দে এর সংগ্রাহক হিসেবে কাজের ফলস্বরূপ লোকসাহিত্যে অমূল্য গ্রন্থ মৈমনসিংহ গীতিকা প্রকাশ হয়েছিল। তার ১০০ বছর পর ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির সহায়তায় ও শ্রী রাখাল বিশ্বাস

*গানে প্রশ্ন গানে উত্তর বাউল কবি দীন শরত' নামে খ্যাত আত্মচেতন বাউল দীন শরত চন্দ্র নাথের প্রকাশিত তিনটি গ্রন্থের বিচ্ছিন্ন কিছু গান এবং তাঁর জীবন দর্শনের সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে- 'বাউল কবি দীন শরতের মালজোড়া গান, আলম্বন ও উদ্দীপন' নামক গ্রন্থলেখার ইচ্ছা থেকে দীর্ঘদিন ধরে অর্থাৎ ২০০৪ সাল হতে পাণ্ডুলিপির কাজ করে আসছি। এ কাজে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন বাউল দীন শরতের প্রশিষ্য সাজিউড়া গ্রামের (বর্তমানে প্রয়াত) গীতিকার সুমঙ্গল শীল, আশুজিয়া গ্রামের রামায়ণ কীর্তনীয়া (বর্তমানে প্রয়াত) অশ্বীনি কুমার, কান্দিউড়া গ্রামের সুনীল বিশ্বাস, মধ্যনগরের লেখক গবেষক সজল কান্তি সরকারের লেখা দীন শরতের গান ও তাঁর মানবমঙ্গল প্রমূখ পরিশিষ্ট।
গত ২৫ মে ২০০৫ ইং সনে 'গানে প্রশ্ন গানে উত্তর বাউল কবি দীন শরত শিরোনামে আমার লেখা একটি প্রবন্ধ তৎকালীন বাংলাবাজার পত্রিকা ও দৈনিক জনতা পত্রিকায় ছাপা হয়েছিল। সে লেখাটি পরবর্তীতে আমার লেখা 'লোকসাহিত্যের অন্বেষণে গবেষণা গ্রন্থে প্রকাশিত হয়েছে। এছাড়াও দুষ্প্রাপ্য কিছু তথ্য ও কিছু গান সংযোজিত করা হয়েছে এই গ্রন্থটিতে ।
বাউল দীন শরতের তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশিত বই “দীন শরতের বাউল গান”- ১৩৩০ বাংলা, সম্পাদনা ও ভূমিকা লেখক, শ্রী কামিনী কুমার কর রায়। প্রকাশক- ভারত প্রেস, নেত্রকোণা। দ্বিতীয় প্রকাশিত বই “দীন শরতের গৌরগীতি”- ১৩৩৫ বাংলা, প্রকাশক- ভারত প্রেস, নেত্রকোণা। তৃতীয় প্রকাশিত বই “দীন শরতের এসলাম সঙ্গীত”- ১৩৪১ বাংলা, প্রকাশক- ভারত প্রেস, নেত্রকোণা। বইয়ের মূল্য :
১। দীন শরতের বাউল গান- ২ টাকা।
২। দীন শরতের গৌরগীতি- ১ টাকা।
৩। দীন শরতের এসলাম সঙ্গীত- ৫০ পয়সা।
বইয়ের প্রাপ্তিস্থান উল্লেখ করা হয়েছে যথাক্রমে- সাজিউড়া, আশুজিয়া এবং নেত্রকোণার টাউন লাইব্রেরি। দীন শরত তাঁর এসলাম সঙ্গীত গ্রন্থে উল্লেখ করেছেন- তথ্য উপাত্তের জন্য যে সমস্ত গ্রন্থের সহযোগিতা নিয়েছিলেন তার নাম যথাক্রমে- কাঞ্জাল কিতাব, ওযুতনামা, ফকির বিলাস, হেদায়েত গ্রন্থ, ক্যাসাসুল আম্বিয়া, মৌতনামা, খায়রুল হাশর ইত্যাদি। প্রবীণদের মাঝে
বাউল দীন শরতের মালজোড়া গান

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: