2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

হাদিস শরীফ সংকলন

Price:
৳520    ৳ 520.00
Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

মুখবন্ধ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইসলাম ধর্মের দ্বিতীয় উৎস পবিত্র হাদীস শরীফ। এর মর্যাদা ও গুরুত্ব অপরিসীম।

পবিত্র কুরআন মাজীদের নির্দেশাবলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর

ব্যাখ্যার উপর নির্ভরশীল। তাই ইসলাম ধর্মের সুরক্ষার জন্য যুগে যুগে নবী করীম

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতগণ পবিত্র হাদীস শরীফের খিদমত করে

আসছেন। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেয়ী, তবে-তাবেয়ী, বুযুর্গ উলামায়ে

কেরাম হাদীস শরীফের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তাঁরা রাসূলুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস সংগ্রহ ও সংকলনের জন্য দেশ দেশান্তরে

ঘুরে বেড়িয়েছেন। কেউ কেউ একটি মাত্র হাদীস শরীফের জন্য মাসের পর মাস

সফর করেছেন। এ সব মনীষীদের অক্লান্ত পরিশ্রম ও সাধনায় হাদীস শরীফের এক

বিরাট স্তুপ আমাদের সামনে সংকলিত হয়ে এসেছে। তাঁদের কেউ সাহীহ গ্রন্থ, কেউ

মুসনাদ গ্রন্থ, কেউ সুনান গ্রন্থ, কেউ মুজাম, কেউ মুসতাদারাক এবং কেউ মুসান্নাফ

সংলকন করে ইসলামের বিরাট খিদমত আঞ্জাম দিয়েছেন।

আর্থ-সামাজিক ও রাজনৈতিক কারণে এবং বাতিল পন্থীদের দুরভিসন্ধির ফলে হাদীস

শরীফের মধ্যে বিভিন্ন সময় জাল হাদীস অনুপ্রবেশ করে। মুহাদ্দিসগণ এসব জাল

হাদীস নিরূপন করে স্বতন্ত্র, মাওযু বা জাল হাদীসের উপরও গ্রন্থ রচনা করেছেন।

এভাবে যুগে যুগে মুহাদ্দিসগণের তীক্ষ্ণ দৃষ্টি হাদীস শরীফকে কলুষমুক্ত রেখেছে।

এসব মুহাদ্দিসগণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করে বলেন,

'আল্লাহ! আমার উম্মতের মধ্যে যে আমার কথা শুনেছে এবং সংরক্ষণ করেছে,

অতঃপর যেভাবে শুনেছে সেভাবে অন্যের কাছে পৌঁছিয়ে দিয়েছে, তুমি তাকে সুজলা

বুকপা রাখো।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুআ করে বলেন,

'আল্লাহ! তুমি আমার খলিফাদেরকে দয়া কর। জিজ্ঞাসা করা হলো, 'হে আল্লাহর

রাসুল! আপনার খলিফা কারা?' তিনি বলেন, 'যারা আমার হাদীস বর্ণনা করে এবং

তা মানুষকে শিক্ষা দেয়, তারাই আমার খলিফা।'

একজন মুহাদ্দিসের কাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর

জীবনের খুটিনাটি সব বিষয়ে অবগত হওয়া এবং ইবাদত ও দৈনন্দিন জীবনাচারে

তাঁকে প্রত্যক্ষ করার চেষ্টা করা। যে কাজটি সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসাল্লাম এর জীবদ্দশায় করেছেন, সেটিই মুহাদ্দিসগণ তাঁর তিরোধানের পরে

বিশাল হাদীস ভান্ডারের পর্যালোচনার মাধ্যমে সম্পাদন করেন। তাই উলামায়ে

কেরাম বলেন, 'হাদীস শরীফ চর্চার মাধ্যমে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসাল্লাম-এর সাহাবীর গুণাবলি অর্জন করেন।' যুগে যুগে যাঁরা হাদীস শরীফের

খেদমত করেছেন, তাঁরা এ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তোমরা আমার একটি হাদীস

জানলেও তা প্রচার করে দিও।' এ দায়িত্ববোধ থেকে সূফী মিজান ফাউন্ডেশন বাংলা

ভাষায় হাদীস শরীফ প্রচারের প্রকল্প হাতে নেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের

মতাদর্শ ও হানাফী মাযহাবের সমর্থনে ব্যাপক হাদীস ভান্ডার থেকে শায়খুল ইসলাম

ড. মুহাম্মদ তাহের আল কাদেরী কর্তৃক সংকলিত সুপাঠ্য হাদীস গ্রন্থ 'মিনহাজুস

সভী' এর বাংলা সংস্করণ প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করে।

মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ, তিনি যেন আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সদকায় কবুল করেন। আমিন!

আলহাজ্জ সূফী মোহাম্মদ মিজানুর রহমান

চেয়ারম্যান, সূফী মিজান ফাউন্ডেশন,

চেয়ারম্যান, পি.এইচ.পি ফ্যামিলি ।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: