2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

মিশকাত শরীফ (সকল খন্ড একত্রে)

Price:
৳1000    ৳ 900.00
Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

মহান রাব্বুল আলামীন আল্লাহ তাআলা বিশ্বজাহানের স্রষ্টা। মানবজাতির জীবন বিধান হিসেবে ইসলামই আল্লাহর নিকট মনোনীত ও মনঃপূত একমাত্র জীবনব্যবস্থা। এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন- إِنَّ الدِّيْنَ عِنْدَ اللهِ الْإِسْلَام "ইসলামই হল আল্লাহর নিকট একমাত্র জীবন বিধান।"


হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের প্রবর্তক ও প্রণেতা করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনসহ প্রেরণ করেছেন। কুরআনের ব্যাখ্যাগ্রন্থ হল হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম বিশ্বে অসংখ্য হাদীস সংকলন রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)। অনেক মনীষী বিভিন্ন ভাষায় এর অনুবাদ করে বিভিন্ন দেশের জনগণকে হাদীসের জ্ঞানদান করেছেন। অনুবাদকগণ হাদীসগুলোর অনুবাদকরণে যে কঠোর পরিশ্রম করে জনগণের উপকার করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে হাজার শোকরিয়া জ্ঞাপন করছি।


সম্প্রতি বাংলায় মিশকাতুল মাসাবীহ অনেক অনূদিত হয়েছে। কিন্তু এসব গ্রন্থগুলোতে বাংলা অনুবাদের ক্ষেত্রে সাধু ভাষা এবং বাংলার ভিতর আরবী ভাষা মিশ্রিত অবস্থায় মুদ্রিত হয়েছে। পাঠকবৃন্দের জন্য অনুবাদ সহজ সরল চলতি ভাষায় বোধগম্য করার উদ্দেশ্যে মিশকাতুল মাসাবীহর মূল পাণ্ডুলিপির কাজ এবং মূল সনদ সঠিক রেখে সহজ সাবলীল বাংলায় অনুবাদ গ্রন্থ রচনা করি এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সংযুক্ত করি। জীবনের বিভিন্ন বিপদাপদের মধ্য দিয়েও অক্লান্ত পরিশ্রম করে এ মহৎ কাজে উত্তীর্ণ হতে পেরে মহান রাব্বুল আলামীনের দরবারে লাখো-কোটি শুকরিয়া আদায় করছি। যাদের সহায়তায় এ কাজে সফলকাম হতে পেরেছি তাদের জানাই অফুরন্ত কৃতজ্ঞতা।


চূড়ান্ত সম্পাদনায় মিশকাতুল মাসাবীহর অনুবাদে মূল হাদীসের মর্মকথা প্রকাশে যথাযথ সতর্কতা অবলম্বন করেছি। পাঠকবৃন্দের নিকট করুণ আবেদন, কোথাও ত্রুটি-বিচ্যুতি দৃষ্টিপাত হলে প্রকাশককে অবগত করালে কৃতজ্ঞ হব।


বৈশিষ্ট্য: কম শিক্ষিত পাঠক থেকে অধিক শিক্ষিত লোকগণও এ গ্রন্থ পাঠ করে হাদীসের মর্ম অনুধাবন করতে পারবেন। মূল সংকলক গ্রন্থটি যেভাবে বিভিন্ন অধ্যায়ে ধারাক্রমানুসারে সাজিয়েছেন আমিও সেভাবেই সাজিয়েছি। এতে বিভিন্ন অধ্যায় সংরক্ষিত আছে। সনদের শেষ বর্ণনাকারীর নাম উল্লিখিত হয়েছে এবং ব্যাখ্যার সাথে সাথে কিছু টীকা-টিপ্পনী ও সংশ্লিষ্ট আলোচনাও উল্লেখ আছে। মূল কিতাবের সাথে ধারাবাহিকতা বজায় রেখে অনুবাদ করা হয়েছে। এ গ্রন্থখানা মাদ্রাসার ছাত্রদের বিশেষ উপকারে আসবে। আমার এ অনুবাদ গ্রন্থখানা পড়ে আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন।সাবধানতাঃ সাহাবায়ে কিরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, "মহান আল্লাহ তাদের উপর


সন্তুষ্ট এবং তারাহাবায়ে (প্রষ্টার) উপর সন্তুষ্ট"। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া


সাল্লাম বলেন, "সাহাবায়ে কিরাম সবাই ন্যায়পরায়ণ; তুমি যাকে অনুসরণ করবে নাজাত পাবে।” মহান ও পুণ্যবান সাহাবীদের কোন বক্তব্যকে অবমূল্যায়ন বা মিথ্যা ভাবলে গুনাহগার হবে। কাজেই সাহাবীদের হাদীসের সমালোচনা করা নিষিদ্ধ। সুতরাং হাদীস শরীফ পাঠকালে কোন প্রকার গরমিল বা অসামঞ্জস্য দেখা দিলে ব্যাখ্যা গ্রন্থের সাহায্য নেয়া উচিত। এতদ্ব্যতীত ফিকাহের কিতাবাদিও প্রচুর পাঠ করলে হাদীসের মর্ম অনুধাবন করা সহজতর হবে। হাদীসে কোন মাযহাবের বিপরীত কোন বর্ণনা আসলে সে মাযহাবের গ্রন্থাদি পড়ে বা ফেকাহের কিতাবাদি দৃষ্টে অথবা হক্কানী আলেমের শরণাপন্ন হয়ে সমাধানে পৌঁছতে হবে।


এ গ্রন্থখানা অত্যন্ত সতর্কতার সাথে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এতদসত্ত্বেও যদি কোন ভুল-ত্রুটি পাঠক বন্ধুদের গোচরীভূত হয়, তবে গঠনমূলক উপদেশ পাঠালে পরবর্তী সংস্করণে ভুল শোধরাতে বাধ্য থাকব।


সর্বশ্রেণীর জনগণ যদি আমার এ গ্রন্থখানা পাঠে উপকৃত হন তবেই আমার নিরলস প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করব। আমীন!

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: