সুফি মেডিটেশন মানে নিজেকে টুকরো টুকরো করে জানার সাধনা। দেহ-মনে জমে থাকা বহু বছরের অবসাদ, ব্যাধি, যাতনা ও ক্লান্তি থেকে মুক্তির উপায় মেডিটেশন বা ধ্যান। আধ্যাত্মিকতা, মননশীলতা, মানসিক-শারীরিক সুস্থতা, সমৃদ্ধি, স্থিতিশীলতার জন্য দরকার উন্নত চেতনা ও মানসিক বিকাশ। তার জন্য চাই আধ্যাত্মিক যাত্রা।
তাসাউফের আলোকে ধর্মের গভীর রহস্য সন্ধান এবং স্রষ্টার নৈকট্য লাভের যাত্রায় আমাদের সঙ্গী হোন। আধ্যাত্মিকতার আলোকচ্ছটায় উদ্ভাসিত হোক জীবনের সম্ভাবনা।
