2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

নূরে নবুওয়াত

Price:
৳150    ৳ 150.00
Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

আল্লাহ তায়ালার জন্য সমস্ত প্রশংসা যিনি জগত সমূহের মালিক। হাজারও দরূদ ও সালাম জানাই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, যিনি খাতামুন নাবীয়্যিন, সায়্যেদুল মুরসালীন, অসংখ্য ও অগণিত মু'জিযার অধিকারী, যাকে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে নূর ও জগতসমূহের রহমত বলে ঘোষনা করেছেন।


আজ বিশ্বে মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টিতত্ত্ব নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু অতীতে এরকম ফেতনা ছিল না। এ কারণ হলো গবেষণা না করা। কেননা কয়েকখানা কিতাব পাঠ করেই যদি মনে করি আমি সবজান্তা, তাহলে তো ফেতনা হবেই। সলফে সালেহীন আইম্মায়ে মুজতাহিদীন এর আকিদা হলো নবীজি নূর বা নূরের সৃষ্টি। এই আকিদা কুরআন ও সুন্নাহ দ্বারা সুপ্রতিষ্ঠিত। অথচ ইসলামের এই সঠিক আদিকাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রের কবলে আটকা পড়ছে কিছু নামধারী আলেম ও সাধারণ জনগণ। তারা তো নূরনবী মানছেই না, পক্ষান্তরে নবীজিকে নাপাক বীর্যের তৈরি বা মাটির তৈরি বলে বুলি আউরাচ্ছে। এমনকি নবীজিকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে দিচ্ছে। (নাউযুবিল্লাহ)


মূলতঃ যারা কুরআন ও হাদিস গবেষণা করে না, তারাই নূরনবী অস্বীকার করে এবং নবীকে সাধারণ মানুষ বলে প্রচার করে বেড়ায়। আরও বলে থাকে নবীজি যদি নূর-ই হবেন তাহলে কেমন করে তিনি আহার, যুদ্ধ, বিবাহ ইত্যাদি করলেন? আসলে যারা এ ধরণের প্রশ্ন করে তারা মূলতঃ আল্লাহ তায়ালার ক্ষমতার শানে আঘাত করে। কেননা আল্লাহ তায়ালা নূরের তৈরি ফেরেশতা জিব্রাইলকে মানুষের সুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিবি মরিয়ম এর নিকট পাঠিয়েছেন, নূরের তৈরি ফেরেশতা আজরাইলকে মানুষের সুরতে হযরত মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছেন। তাই বলে কি জিব্রাইল ও আজরাইল মাটির মানুষ হয়ে গেল?যাহোক, নবী নূর হওয়া সংক্রান্ত বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে অত্র পুস্তকে। সেই সাথে তাফসীরের ইমাম, হাদিসের ইমাম এবং ফুকাহায়ে কেরাম এর মতামতও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি নবীজির নূর হওয়া বিষয়কে অস্বীকার করার জন্য যে সমস্ত খোড়া যুক্তি ও দুর্বল হাদিস উপস্থাপন করা হয় শক্তভাবে তার জবাব প্রদান করে আপত্তি খন্ডন করা হয়েছে। আশা করি আশেকে রাসূলদের নিকট গ্রন্থখানি সমাদৃত হবে।


এ ধরণের একটি গ্রন্থ রচনা করার জন্য দেশ-বিদেশের অনেক পাঠক অনুরোধ জানিয়েছেন। সেদিকে লক্ষ্য রেখে গ্রন্থের কিছু কাজ শুরু করে আবার স্থগিত রেখেছিলাম। এরই মধ্যে ফরিদপুর জেলার সালথা থানার অন্তর্গত সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে বর্তমান দেওবন্দী আলেমগণ নবীজির নূর হওয়াকে অস্বীকার করে এবং আহলে সুন্নাত ওয়াল জামআত ভুক্ত লোকদের নিকট এই সংক্রান্ত লিখিত দলিল উপস্থাপন করতে বলেন। এরই ধারাবাহিকতায় তাঁদেরকে কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে লিখিত দলিল পেশ করা হয়, কিন্তু বর্তমান দেওবন্দী আলেমগণ তার কোন জবাব দিতে পারেনি। নবী নূর হওয়া সংক্রান্ত সেই দলিলগুলো এবং পূর্বের স্থগিত করে রাখা লেখা একত্রিত করে পাঠকদের সম্মুখে বই আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। গ্রন্থখানির দ্বারা আশেকে রাসূলগণ উপকৃত হলে তবেই লেখাকে স্বার্থক মনে করি।


গ্রন্থটি সম্পাদনার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে তাঁদের নেক হায়াত কামনা করছি। গ্রন্থটি প্রকাশে শব্দগঠন, বানান ইত্যাদি কাজে ভূল থাকা কোন অসম্ভব কিছু নয়। সে ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে পরামর্শ দেয়ার অনুরোধ রইলো। পরবর্তী সংস্করণে তা সংশোধন করবো ইনশাআল্লাহ। বইটির বিষয়ে আপনাদের মতামত একান্ত কাম্য। ronychisty@yahoo.com এই ঠিকানায় ই- মেইল করলে খুশি হবো।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: